বাংলাদেশ ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী কিশোর কুমার ‘বাংলাদেশ স্কাউটস’ এর রোভারিং পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কিশোর কুমার ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট। স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নেন।

এছাড়াও, কিশোর কুমার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। গত বছর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে তিনি রৌপ্য পদকও অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিশোর কুমার বলেন, ‘সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। এই অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও ভালোবাসা ছিল, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে এই সাফল্য অর্জনে সাহস জুগিয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটসের রোভারিং পর্যায়ে এ সম্মাননা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি জেলা ও আঞ্চলিক পর্যায়ের মূল্যায়ন অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ নির্বাচিত রোভারদের মধ্য থেকেই এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন

প্রকাশিত: ১২:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬