শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৩:৩৭
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কঙ্গো–উগান্ডায় ইবোলা সংক্রমণ বাড়ায় বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ২:০৫
শেয়ার: mail
কঙ্গো–উগান্ডায় ইবোলা সংক্রমণ বাড়ায় বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

সংগৃহীত ছবি

কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রোববার সংস্থাটি জানায়, পরিস্থিতি দ্রুত অবনতির কারণে আক্রান্ত দেশগুলোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোও উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের অন্তত তিনটি এলাকায় এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮ জন নিশ্চিতসহ মোট ২৪৬ জনের শরীরে ভাইরাস সংক্রমণের সন্দেহ পাওয়া গেছে।

সংস্থাটি বলছে, এবারের প্রাদুর্ভাবটি বুন্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাস দ্বারা ছড়াচ্ছে, যার জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

এরই মধ্যে সীমান্ত পেরিয়ে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে উগান্ডার রাজধানী কাম্পালায়, যেখানে কঙ্গো থেকে যাওয়া দুই ব্যক্তির মধ্যে ভাইরাস পাওয়া যায়। তাদের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে কঙ্গোর রাজধানী কিনশাসাতেও নতুন আক্রান্তের খবর এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত দেশ ও আশপাশের রাষ্ট্রগুলোকে জরুরি প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথে স্বাস্থ্য পরীক্ষা, সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন পর্যবেক্ষণে রাখা এবং আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে।

তবে সীমান্ত পুরোপুরি বন্ধ না করার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি, কারণ এতে অনিয়ন্ত্রিত চলাচলের মাধ্যমে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

কঙ্গো–উগান্ডায় ইবোলা সংক্রমণ বাড়ায় বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

বিস্তারিত কমেন্টে