বাংলাদেশ ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে ৪ হাজার টাকার বেশি হ্রাস

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার কারণে এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী,
২১ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত শুক্রবারও ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, এই দাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে, যা গহনার ডিজাইন ও মানভেদে পরিবর্তিত হতে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে ৪ হাজার টাকার বেশি হ্রাস

প্রকাশিত: ০১:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬