বাংলাদেশ ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সংগৃহীত ছবি

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে ফেরত দেওয়া হয়। একই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়েও আরও ১০ জনকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের হালুয়াঘাট ও নালিতাবাড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজিবির ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান।

পুলিশ জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকার। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ১২:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬