বাংলাদেশ ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

লুঙ্গি-গেঞ্জি আর মাথায় হেলমেট আর গামছায় ব্যতিক্রমী আয়োজনে সিভিল ১৩তম ব্যাচের শেষ ক্লাস

শেষ ক্লাস মানেই স্মৃতির ভিড়ে খানিকটা আবেগ, খানিকটা উচ্ছ্বাস। তবে সেই উদযাপন যখন হয় লুঙ্গি-গেঞ্জি, মাথায় হেলমেট আর ঘাড়ে গামছার ব্যতিক্রমী সাজে, তখন তা সহজেই হয়ে ওঠে সবার নজরকাড়া। এমনই ভিন্ন আয়োজনে শেষ ক্লাস উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচ (২০২০-২১ শিক্ষাবর্ষ)

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দলবদ্ধ ছবি তোলা, আড্ডা, স্মৃতিচারণ এবং হাস্যরসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন শিক্ষার্থীরা। শেষ ক্লাস উপলক্ষে এমন ব্যতিক্রমী সাজ ক্যাম্পাসে সবার দৃষ্টি কাড়ে।

শিক্ষার্থীরা জানান, সিভিল ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে মাঠপর্যায়ের কাজ, নির্মাণ প্রকল্প ও নিরাপত্তা সরঞ্জামের নিবিড় সম্পর্ক রয়েছে। সেই ভাবনা থেকেই পেশার প্রতীক হিসেবে মাথায় হেলমেট রাখা হয়েছে। অন্যদিকে লুঙ্গি-গেঞ্জি ও গামছা বাঙালির ঐতিহ্যবাহী পরিচয়ের প্রতীক হিসেবেও তাদের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।
সকাল ১১টা থেকে শুরু হয় ফটোসেশন। পরে শিক্ষার্থীরা আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন। এসময় একে অপরের গেঞ্জিতে স্মৃতিময় মন্তব্য, শুভকামনা ও স্বাক্ষর লিখে রাখেন, যা শেষ ক্লাসের আবেগকে আরও গভীর করে তোলে।
বিকেল সাড়ে ৪টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা তাসনিম নাহার, অধ্যাপক ড. মো. রাশেদুল হক, সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, সহকারী অধ্যাপক মো. আবির হাসান, প্রভাষক মো. রফিকুল ইসলাম ও মো. নাছিম সরকার।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন,চার বছরের বিশ্ববিদ্যালয় জীবন শেষের পথে। এই যাত্রার শেষ ক্লাসটাকে একটু ব্যতিক্রমী ও স্মরণীয় করে রাখতেই আমরা এমন আয়োজন করেছি। আনন্দের পাশাপাশি বিদায়ের একটা আবেগও কাজ করছে।

আরেক শিক্ষার্থী হামিম মাহমুদ বলেন,একসঙ্গে ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট আর ক্যাম্পাসজীবনের অসংখ্য স্মৃতি রয়েছে। শেষ ক্লাস উদযাপনটা তাই শুধু আনন্দ নয়, অনেকটা স্মৃতিকে ধরে রাখারও চেষ্টা।

রবিবার, ১৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

লুঙ্গি-গেঞ্জি আর মাথায় হেলমেট আর গামছায় ব্যতিক্রমী আয়োজনে সিভিল ১৩তম ব্যাচের শেষ ক্লাস

প্রকাশিত: ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬