বাংলাদেশ ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি Logo জলঢাকায় অতিরিক্ত টোল আদায়, ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা Logo মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ
পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতায় পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলার প্রায় পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল সাড়ে ৮টা থেকে প্রতিযোগীরা নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করে। পরে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, সিএসও কুইজ, নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ এবং নিরাপদ ইন্টারনেটবিষয়ক সেমিনারে অংশ নেয়।

পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান।

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬

এ ছাড়া প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় আগ্রহী হয়ে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। যারা জিতেছেন তাদের অভিনন্দন, আর যারা জিততে পারেননি তাদেরও অভিনন্দন। হার-জিত বড় বিষয় নয়, সবাই এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছে। যারা বিজয়ী হয়েছেন তাদের আত্মবিশ্বাস বেড়েছে, আর যারা পারেননি তারা ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যাবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া পাবনা স্কয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহিম রহমান বলেন, প্রথমবারের মতো এত বড় প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে। এখানে এসে নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রোগ্রামিং শেখার আগ্রহ তৈরি হয়েছে।

দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।

kalprakash.com/SAS

রবিবার, ১৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬