বাংলাদেশ ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি রাজশাহী জোনের অধীনে কার্যক্রম পরিচালনা করবে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

ঘোষিত কমিটিতে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিমেষ কুমার ঘোষকে আহ্বায়ক, ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে আসমা অনন্যাকে যুগ্ম আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ সৈকতকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— সানজিদা রহমান, ফাহমিদা আক্তার, বাপ্পি কুমার, আব্দায়ান আহমেদ আবির, মো. শিপুল হোসেন, সাফিন রেজা, সুদপ্ত কুমার পাল, রাব্বি আহমেদ, প্রিয়ম সরকার, তাসভীর আহমেদ, সাদিয়া সুলতানা তানিন, শাহরিয়ার আশা, মো. রিফাত হোসেন, সাদিয়ানমান সুপ্ত, মো. নাঈম আহমেদ রাকিব, শেখ সিফাত, সোহানুর রহমান ও দীপ সরকার।

তারা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা, রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি রক্ত সংগ্রহে ভূমিকা রাখবেন।

আহ্বায়ক অনিমেষ কুমার ঘোষ বলেন, আমরা স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল হাসান বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ (রাজশাহী জোন)-এর আত্মপ্রকাশ এবং এ উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সত্যিই একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। ‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’— এই মূলমন্ত্রকে ধারণ করে পাবনা অঞ্চলের মানুষের সেবায় ‘বাঁধন’ এক অনন্য প্রতীক হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। ‘বাঁধন’ পাবিপ্রবি পরিবারের সব সদস্য ও স্বেচ্ছাসেবীর প্রতি রইল শুভকামনা। আপনাদের এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলুক।

উল্লেখ্য, ‘বাঁধন’ দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

kalprakash.com/SAS

রবিবার, ১৭ মে ২০২৬
পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পাবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬