বাংলাদেশ ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি Logo জলঢাকায় অতিরিক্ত টোল আদায়, ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা Logo মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ

নাটোরে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

নাটোরে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রতেযান বেগমের (৬৫) বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মানু সরকার (৭০) ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। দুপুরে কথা-কাটাকাটির পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করেন। এতে শ্বাসনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মানু সরকারের মৃত্যু হয়।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় অভিযুক্ত স্ত্রী রতেযান বেগমকে আটক করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত নারী আমাদের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

শনিবার, ১৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

নাটোরে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

প্রকাশিত: ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬