বাংলাদেশ ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

অবশেষে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

‘বনলতা সেন’ সিনেমার পোস্টার, সংগৃহীত ছবি।

একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। আসন্ন কোরবানির ঈদেই সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এটি কোনো যন্তরমন্তরের ঘর নয়, যার চাবি থাকলেও খোলার পথ নেই—কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

অভিনেত্রী বলেন, দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, যা নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। শুরুতে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং বিভিন্ন জটিলতার কারণে কাজও বিলম্বিত হয়।

এর আগে ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে গত রোজার ঈদেও মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

২০২১–২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় নাবিলার পাশাপাশি কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন

অবশেষে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

প্রকাশিত: ০২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬