বাংলাদেশ ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পৃথক দুটি স্থানে গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার সদর ইউনিয়ন ও চুন্টা ইউনিয়নে সংঘটিত এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনা ঘটে সরাইল সদর ইউনিয়নে। সন্ধ্যায় আলিনগর গ্রামের এক মাইক্রোবাসচালক পাঠানপাড়া এলাকায় যাওয়ার সময় হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার জেরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়।

পরে পাঠানপাড়ার পক্ষে জিলুকদার পাড়া এবং আলিনগরের পক্ষে নিজ সরাইল গ্রামের বাসিন্দারা যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মধ্যরাতে টর্চলাইটের আলো জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এতে অন্তত ১০ জন আহত হন।

একই রাতে উপজেলার চুন্টা গ্রামে একটি মসজিদে নামাজ পড়ানো নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ‘সফরের গোষ্ঠী’ ও ‘শ্রাবণের গোষ্ঠী’র মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরও অন্তত ১৫ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই এলাকাতেই পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: ১২:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬