বাংলাদেশ ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা Logo ৫৫ বছরে গড়ে ওঠেনি বাসস্ট্যান্ড, ভোগান্তিতে আড়াই লাখ মানুষ Logo ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর, আহত বাবা-মা Logo অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কাঠগড়ায় সহকারী শিক্ষক

ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

সড়ক দুর্ঘটনা

ওমান-এ গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং তারা একই পরিবারের চার ভাই বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, কর্মস্থলে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একসঙ্গে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পাশাপাশি ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও এ ঘটনায় শোকের ছায়া পড়েছে।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত
জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

প্রকাশিত: ০৩:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬