বাংলাদেশ ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ঈদুল আজহা উপলক্ষে শপিংমল ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেই সময়সীমা শিথিল করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে এখন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সময়সীমা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনসাধারণের সুবিধা ও ঈদকালীন কেনাকাটার চাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, এ সময় কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ দোকান মালিক সমিতিও বিষয়টি নিশ্চিত করে জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, তবে বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি অনুসরণ করতে হবে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে শপিংমল ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ১২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬