রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:২৩:৫৪
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

ইরান বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও সুদৃঢ়: চীন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২৩
শেয়ার: mail
ইরান বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও সুদৃঢ়: চীন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কথিত সামরিক সহযোগিতার অভিযোগে তিনটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে বেইজিং। চীনের দাবি, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘একতরফা ও অবৈধ’ এবং এতে ইরান ইস্যুতে চীনের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশের একতরফা নিষেধাজ্ঞা আরোপ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, চীন এ ধরনের পদক্ষেপের ঘোর বিরোধী।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রভাব নিয়ে প্রশ্ন করলে গুও জিয়াকুন বলেন, এসব চাপ প্রয়োগের কৌশল চীনের নীতিগত অবস্থান বদলাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে, যা সামরিক অভিযানে ব্যবহৃত হতে পারে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে বেইজিং।

সম্প্রতি মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ও সামরিক কাজে ব্যবহৃত কাঁচামাল সরবরাহে সহায়তার অভিযোগে চীনের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে।

এ বিষয়ে গুও জিয়াকুন বলেন, চীন সবসময় নিজ দেশের কোম্পানিগুলোকে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানায়। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ইরান প্রসঙ্গে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানো। অন্য দেশকে দায়ী করার পরিবর্তে যুদ্ধ পুনরায় শুরু না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও সুদৃঢ়: চীন

বিস্তারিত কমেন্টে