বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই: ইরাক

ইরাকের মাটিতে কোনো অননুমোদিত বিদেশি সেনাঘাঁটি বা বাহিনীর উপস্থিতি নেই বলে জানিয়েছে দেশটির যৌথ অভিযান কমান্ড। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইরাকের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে সরাসরি নাকচ করে দেয়।

বিশেষ করে, ইরাকের অভ্যন্তরে কথিত ইসরায়েলি সামরিক ঘাঁটির অস্তিত্ব নিয়ে যে দাবি উঠেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

যৌথ অভিযান কমান্ডের বিবৃতিতে বলা হয়, গত মার্চ মাসে কারবালা মরুভূমি এলাকায় ইরাকি বাহিনী বিমান সহায়তায় একটি অজ্ঞাত ও অননুমোদিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল। তবে সেই ঘটনার সঙ্গে কোনো বিদেশি সামরিক ঘাঁটির সম্পর্ক নেই।

বর্তমানে ইরাকের ভূখণ্ডে অনুমোদনবিহীন কোনো বাহিনী বা সামরিক স্থাপনা নেই এবং এ বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে।

এর আগে, নাজাফ মরুভূমিতে সৌদি সীমান্তের কাছাকাছি একটি সন্দেহভাজন স্থাপনা ছিল। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় সেটি ইসরায়েলের সহায়ক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

তবে ইরাকি কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশটির ভেতরে এ ধরনের কোনো বিদেশি সামরিক উপস্থিতির তথ্য তাদের কাছে নেই।

kalprakash.com/SAS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই: ইরাক

প্রকাশিত: ১১:০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬