বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপাসিয়ায় পাঁচ খুন: ময়নাতদন্তে উঠে এলো নির্মম হত্যার ভয়াবহ চিত্র

হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে ভয়াবহ ও নির্মম তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চারজনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়, আর ছোট মেয়েকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা এবং দুই মেয়ে মীম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে। অন্যদিকে ছোট মেয়ে ফারিয়াকে ঘরের মেঝেতে ফেলে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, শারমিন খানমের হাত ও মুখ বেঁধে তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার আগে কোনো চেতনানাশক দ্রব্য ব্যবহার করা হয়েছিল কিনা তা জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শারমিনের বাবা শনিবার রাতে শারমিনের স্বামী ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, গত ৯ মে সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা গোপালগঞ্জ সদর থেকে জীবিকার সন্ধানে গাজীপুরে এসে বসবাস করছিলেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও অভিযোগপত্রও উদ্ধার করা হয়েছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
কাপাসিয়ায় পাঁচ খুন: ময়নাতদন্তে উঠে এলো নির্মম হত্যার ভয়াবহ চিত্র
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কাপাসিয়ায় পাঁচ খুন: ময়নাতদন্তে উঠে এলো নির্মম হত্যার ভয়াবহ চিত্র

প্রকাশিত: ১২:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬