রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৫:৪৫

কসবায় বিনাউটি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
কসবায় বিনাউটি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার তিল লাখপীর এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদার করার আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তিল লাখপীর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগান দেন এবং মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

র‍্যালি শেষে তিল লাখপীর এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়া সার্কেলের পুলিশ কর্মকর্তা (সার্কেল এসপি)।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নানা ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার মাধ্যমেই মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব।

আলোচনা সভায় মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, মাদকমুক্ত বিনাউটি ইউনিয়ন গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় বিনাউটি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে