রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫০:০০

কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই আবুল কালামের বসতঘর

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই আবুল কালামের বসতঘর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর দক্ষিণপাড়া পূর্ববাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় আবুল কালাম মিয়ার বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়।

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরবর্তীতে এলাকাবাসীর জোর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আবুল কালাম মিয়ার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতার কারণে আগুন সংলগ্ন অন্যান্য বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে প্রতিবেশীদের বসতবাড়ি।

অগ্নিকাণ্ডে বসতঘরসহ ভেতরের জিনিসপত্র পুড়ে যাওয়ায় আবুল কালামের পরিবারটি এখন ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক সূত্রপাত ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই আবুল কালামের বসতঘর

বিস্তারিত কমেন্টে