রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩৬:০৫

লয়েডস লিস্টের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরে ৬৮তম অবস্থানে চট্টগ্রাম বন্দর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
লয়েডস লিস্টের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরে ৬৮তম অবস্থানে চট্টগ্রাম বন্দর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো ৬৮তম অবস্থান ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট প্রকাশিত ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বন্দরটি দিয়ে ৩৪ লাখ ৯ হাজার টিইইউস (২০ ফুট কনটেইনারকে একক ধরে) কনটেইনার পরিবহন হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার টিইইউস। ফলে এক বছরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও বৈশ্বিক র‍্যাংকিংয়ে বন্দরের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ, যা চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির চেয়ে বেশি।

বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর, যেখানে ২০২৫ সালে ৫ কোটি ৫০ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর (৪ কোটি ৪৬ লাখ টিইইউস) এবং তৃতীয় স্থানে চীনের নিংবো-ঝুশান বন্দর (৪ কোটি ৩৮ লাখ টিইইউস)।

লয়েডস লিস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রবৃদ্ধি সীমিত হলেও এপিএম টার্মিনালস, এমএসসি এবং রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে। নতুন টার্মিনাল চালু হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং ভবিষ্যতে কনটেইনার পরিবহনে আরও অগ্রগতি সম্ভব হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের মুন্দ্রা বন্দর (২৫তম) ও জওহরলাল নেহরু বন্দর (৩০তম), শ্রীলঙ্কার কলম্বো বন্দর (২৯তম) এবং পাকিস্তানের করাচি বন্দর (৮৪তম) এই তালিকায় স্থান পেয়েছে।

উল্লেখ্য, লয়েডস লিস্টের র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ অবস্থান ছিল ২০২০ সালে, যখন বন্দরটি ৫৮তম স্থানে উঠে এসেছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

লয়েডস লিস্টের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরে ৬৮তম অবস্থানে চট্টগ্রাম বন্দর

বিস্তারিত কমেন্টে