বাংলাদেশ ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরান তাদের অবস্থান জানালেও সেটিকে তিনি “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাব পর্যালোচনা করেছেন এবং তা তার পছন্দ হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য তিনি করেননি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় স্বাভাবিক করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নতুন হামলা না চালানোর নিশ্চয়তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইরানি তেল বিক্রির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রার ইউরেনিয়ামের একটি অংশের ঘনত্ব কমানো এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছে।

পাকিস্তান সূত্রে জানা গেছে, ইরানের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিলেন

প্রকাশিত: ০১:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬