বাংলাদেশ ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নাটোরে মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কার করতে আরিফুল ইসলামসহ আরও একজন পানিতে নামেন। একপর্যায়ে পুকুর পরিষ্কারের সময় আরিফুল পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নাটোরে মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬