স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) বেলা ৩টায় রাজধানীর রূপায়ন টাওয়ার এ অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ।
এছাড়াও এনসিপির বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 
























