বাংলাদেশ ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ফকিরহাটে সাড়ে ১৩ লাখ টাকার অ্যালুমিনিয়ামবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ মে) ভোরে ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল এলাকার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান যৌথভাবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এসব মালামাল একটি ভাড়াকৃত বিআরটিসি ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়।

পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটির গতিরোধ করে মালামাল তল্লাশি চালায়। সেখানে তামা বা অন্য কোনো অবৈধ পণ্য রয়েছে কি না তা যাচাই করা হয়। পরে কাগজপত্র ও মালামাল বৈধ প্রমাণিত হলে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ১টার দিকে ট্রাকটি পুনরায় যাত্রা শুরু করলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাকটির পথরোধ করে। এসময় চালক ও সঙ্গে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ছিনতাইকৃত ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৬ জনকে অজ্ঞাত আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান পরিচালনা করে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ৯ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ফকিরহাটে সাড়ে ১৩ লাখ টাকার অ্যালুমিনিয়ামবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০১:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬