বাংলাদেশ ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা Logo ৫৫ বছরে গড়ে ওঠেনি বাসস্ট্যান্ড, ভোগান্তিতে আড়াই লাখ মানুষ Logo ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর, আহত বাবা-মা Logo অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কাঠগড়ায় সহকারী শিক্ষক

মুন্সিগঞ্জে চাচাকে হত্যা: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

বাংলাদেশের মুন্সিগঞ্জে চাচাকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত গ্যানেট রোজারিও নামের এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদালতের নথি অনুযায়ী, ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিও নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। নিহত মাইকেল রোজারিও ছিলেন তার চাচা। পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২১ সালের ১১ জুন মুন্সিগঞ্জে এ হত্যাকাণ্ড ঘটে।

জবানবন্দিতে জানা যায়, ঘটনার দিন গ্যানেট রোজারিও তার চাচার শোবার ঘরের জানালার বাইরে অবস্থান করছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ঘরে থাকা একটি শটগান নিয়ে ফিরে এসে জানালা দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইকেল রোজারিও।

হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাইয়ে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে আদালতে তিনি দোষ স্বীকার করেন।

মার্কিন বিচার বিভাগ জানায়, মামলাটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল ডিভিশন, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রসিকিউটরসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তদন্তে সহায়তা করেছে।

এ মামলায় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

kalprakash.com/SS

শনিবার, ৯ মে ২০২৬
মুন্সিগঞ্জে চাচাকে হত্যা: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড
জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সিগঞ্জে চাচাকে হত্যা: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬