বাংলাদেশ ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

‘বসুন্ধরা’ নামে হচ্ছে নতুন থানা

সংগৃহীত ছবি

রাজধানীতে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে বসুন্ধরা এলাকায় ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত থানার কিছু অংশ নিয়ে “বসুন্ধরা” নামে নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির-সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, রায়েরবাজার এলাকাতেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে এবং তা দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। এছাড়া খিলগাঁও থানা ভেঙে আরেকটি নতুন থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরও একটি থানা গঠনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও চলমান রয়েছে।

পূর্বাচল এলাকার পুলিশিং নিয়েও পরিকল্পনার কথা জানান মো. সরওয়ার। তিনি বলেন, পূর্বাচল ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় গেলেও এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই সেখানে পুলিশিং কার্যক্রম শুরু হবে। ওই এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইনস স্থাপনে প্রায় ৬ হাজার সদস্যের চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির আবাসন ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। জানান, গত কয়েক মাসে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘বসুন্ধরা’ নামে হচ্ছে নতুন থানা

প্রকাশিত: ১১:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬