সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৫৫:০৬
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গ্রেপ্তারের আলটিমেটাম দিল এনসিপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গ্রেপ্তারের আলটিমেটাম দিল এনসিপি

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার বিকেল ৫টার দিকে বাংলামোটর এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নিয়ে এনসিপি নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেন, হামলার সময় ছাত্রদল-যুবদলের কিছু নেতাকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে তারা দাবি পেয়েছেন। তিনি বলেন, দেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখা যাচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমতের প্রতি সহনশীলতা বজায় থাকা জরুরি।

তিনি আরও বলেন, সরকারের সমালোচনার অধিকার সবার আছে এবং যেকোনো নাগরিকই প্রশ্ন করার অধিকার রাখে। একই সঙ্গে তিনি রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, তা না হলে বিষয়টি রাজনৈতিক সংঘাত হিসেবে বিবেচিত হবে।

ঘটনার বর্ণনায় জানা যায়, ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গ্রেপ্তারের আলটিমেটাম দিল এনসিপি

বিস্তারিত কমেন্টে