রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:২৭
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বৈশ্বিক ব্যাংকিং খাতের সম্পদ ও আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সর্বশেষ তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকায় এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীনের ব্যাংকগুলো তাদের একক আধিপত্য বজায় রেখেছে। তালিকার প্রথম চারটি স্থানই দখল করে নিয়েছে চীনা ব্যাংকগুলো।

রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সমীক্ষায় দেখা গেছে, মোট সম্পদের দিক থেকে বিশ্বের বৃহত্তম ব্যাংক হিসেবে টানা ১৩তম বছরের মতো নিজের অবস্থান ধরে রেখেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না (সম্পদ ৬ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার)। তৃতীয় স্থানে চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন (সম্পদ ৬ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার) এবং চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না (সম্পদ ৫ দশমিক ৪৮ ট্রিলিয়ন ডলার)। শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে মোট পাঁচটি ব্যাংকই চীনের।

অন্যদিকে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের জায়ান্ট জেপি মরগান চেজ অ্যান্ড কোং। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৪৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে মোট সম্পদের দিক থেকে পঞ্চম হলেও শেয়ারবাজারের মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে জেপি মরগান বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।

ইউরোপীয় ব্যাংকিং খাতে বড় ধরনের রদবদল লক্ষ করা গেছে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এইচএসবিসিকে পেছনে ফেলে ইউরোপের বৃহত্তম ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্সের বিএনপি পারিবা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল অভ্যন্তরীণ সঞ্চয়, অবকাঠামো খাতে বিশাল সরকারি বিনিয়োগ এবং দেশের বন্ড ইস্যুর ওপর ভর করে চীনা ব্যাংকগুলো তাদের সম্পদের আকার দিন দিন আরও বাড়িয়ে চলেছে। বিপরীতে উচ্চ মুনাফা, ক্যাপিটাল মার্কেট ও সম্পদ ব্যবস্থাপনার (ওয়েলথ ম্যানেজমেন্ট) মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের শক্তিশালী প্রভাব বজায় রেখেছে মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলো।

শীর্ষ ১০-এ স্থান পাওয়া ব্যাংকগুলোর ক্রম ও মোট সম্পদ
১. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), চীন—সম্পদ: ৭ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার
২. অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, চীন—সম্পদ: ৬ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার
৩. চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন, চীন—সম্পদ: ৬ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার
৪. ব্যাংক অব চায়না, চীন—সম্পদ: ৫ দশমিক ৪৮ ট্রিলিয়ন ডলার
৫. জেপি মরগান চেজ অ্যান্ড কোং, যুক্তরাষ্ট্র—সম্পদ: ৪ দশমিক ৪৩ ট্রিলিয়ন ডলার
৬. ব্যাংক অব আমেরিকা, যুক্তরাষ্ট্র—সম্পদ: ৩ দশমিক ৪১ ট্রিলিয়ন ডলার
৭. বিএনপি পারিবা, ফ্রান্স—সম্পদ: ৩ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার
৮. এইচএসবিসি হোল্ডিংস, যুক্তরাজ্য—সম্পদ: ৩ দশমিক ২১ ট্রিলিয়ন ডলার
৯. ক্রেডিট অ্যাগ্রিকোল, ফ্রান্স—সম্পদ: ৩ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার
১০. পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না, চীন—সম্পদ: ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের

বিস্তারিত কমেন্টে