বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রাবিপ্রবি ও পার্কভিউ হসপিটাল লি.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এ সমঝোতা স্মারকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম।

সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা— স্বামী, স্ত্রী, সন্তান, বাবা ও মা— ছাড়কৃত মূল্যে চট্টগ্রামে অবস্থিত পার্কভিউ হসপিটালে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলজি বিভাগের সেবায় ৩৫ শতাংশ, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তি থাকাকালীন চিকিৎসাসেবায় ৭০ শতাংশ ছাড় প্রদান করবে। এ সুবিধা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এমন সুযোগ আগে ছিল না। তিনি এ আয়োজনের জন্য প্রশাসন শাখাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সভায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে হাসপাতালের অবকাঠামো, কার্যক্রম, যন্ত্রপাতি, সুযোগ-সুবিধা ও চিকিৎসার পরিবেশসহ চিকিৎসক, নার্স এবং ল্যাব টেকনিশিয়ানদের অভিজ্ঞতা ও দক্ষতার বিষয় তুলে ধরা হয়।

অন্যদিকে রাবিপ্রবির পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যানগণসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পার্কভিউ হসপিটাল লিমিটেডের ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাউদ্দিন এম.এইচ. চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ডা. আহমেদ রহিম, মার্কেটিং ম্যানেজার মো. জাহেদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারক আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাবিপ্রবি ও পার্কভিউ হসপিটাল লি.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ১০:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬