বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাঙামাটি জেলা তাঁতীদলের সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ০৭ মে ২০২৬ বেলা ১১টায় রাঙামাটি শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই জাল স্বাক্ষরের মাধ্যমে একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে রাঙামাটি জেলা তাঁতীদলের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি জানার পর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

একই সঙ্গে তার স্বাক্ষর জালিয়াতি করে কমিটি অনুমোদনের অভিযোগও তোলা হয়।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘোষিত কমিটিতে এমন একজনকে সভাপতি করা হয়েছে, যিনি নারী কেলেঙ্কারির অভিযোগে ২৮ মে ২০২৫ সালে রাঙামাটি জেলা বিএনপি থেকে বহিষ্কৃত হন। সেই বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি বলেও দাবি করেন নেতারা।

তাঁতীদল নেতারা অভিযোগ করেন, এ ধরনের বিতর্কিত কমিটি গঠনের ফলে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ওই কমিটি বাতিল ঘোষণা এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাঙামাটি জেলা তাঁতীদলের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬