বাংলাদেশ ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ফের ইরানে হামলার পরিকল্পনায় ইসরায়েল

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

মিডল ইস্ট মনিটর এবং ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তেল আবিব ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও তৈরি করেছে।

ইসরায়েলি নীতিনির্ধারকদের মতে, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা বা সম্ভাব্য সমঝোতা কার্যত সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়। তাদের দাবি, বর্তমান আঞ্চলিক উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলার পরিকল্পনা এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যৌথভাবে সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এর মধ্যে ইরানের তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আইপিবিসি’র দাবি অনুযায়ী, ওয়াশিংটনে পাঠানো বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে তারা যেকোনো সুযোগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে পাকিস্তান কিছুটা ইতিবাচক অবস্থান দেখালেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরান এখনো পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শিগগিরই তেহরানের জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ফের ইরানে হামলার পরিকল্পনায় ইসরায়েল
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ফের ইরানে হামলার পরিকল্পনায় ইসরায়েল

প্রকাশিত: ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬