বাংলাদেশ ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রুবেল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল আবারও ৩ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত রবিবার থেকে এ মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট সকালে আদাবরের রিংরোড এলাকায় রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা একটি প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গুলিতে রুবেল আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

রিমান্ড আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে আন্দোলন দমনের সিদ্ধান্তে মাঞ্জিল হায়দার চৌধুরী জড়িত ছিলেন এবং আন্দোলন দমনে তিনি উসকানি ও মদদ দিয়েছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথাও উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের উৎস ও অর্থের জোগানদাতাদের শনাক্ত এবং পলাতক আসামিদের অবস্থান জানার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সর্বশেষ রুবেল হত্যা মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো, যা নিয়ে চলমান তদন্ত আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রুবেল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল আবারও ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৩:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬