শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৯:৩৫

পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে ইরানের সতর্কবার্তা: এগোলে লক্ষ্যবস্তুতে পরিণত হবে

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:০১
শেয়ার: mail
পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে ইরানের সতর্কবার্তা: এগোলে লক্ষ্যবস্তুতে পরিণত হবে

সংগৃহীত ছবি

পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মার্কিন বাহিনী যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল-মায়াদিন নেটওয়ার্কের বরাতে বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতে রয়েছে এবং এর ব্যবস্থাপনাও ইরানের অধীনেই। তার ভাষায়, এটি মার্কিন বাহিনীর জন্য একটি স্পষ্ট বার্তা।

তিনি আরও বলেন, মার্কিনদের প্রতি বার্তা হলো—তারা যদি এগিয়ে আসে, তাহলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে।

এর আগে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী এলাকায় মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোকে নজরদারি করে সতর্কবার্তা দেয় এবং সতর্কতামূলক গুলি ছোড়ে বলে দাবি করা হয়। ইরানি পক্ষের মতে, ওই সময় মার্কিন জাহাজগুলো ঝুঁকিপূর্ণভাবে প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ডেস্ট্রয়ারগুলো প্রথমে রাডার বন্ধ রেখে অগ্রসর হলেও পরে রাডার চালু করলে ইরানি বাহিনী তা শনাক্ত করে। এরপর রেডিও বার্তার মাধ্যমে তাদের সতর্ক করা হয়।

সতর্কবার্তা উপেক্ষা করা হলে ইরানি নৌবাহিনী পুনরায় হুঁশিয়ারি দেয় এবং জানায়, হরমুজ প্রণালীতে যেকোনো প্রবেশ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে।

সূত্র: ইরনা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে ইরানের সতর্কবার্তা: এগোলে লক্ষ্যবস্তুতে পরিণত হবে

বিস্তারিত কমেন্টে