বাংলাদেশ ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

তিস্তা ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) রংপুরে একটি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল আমিন।

এ সময় প্রধান অতিথি বলেন, আন্তঃবিভাগীয় এই ক্রিকেট টুর্নামেন্ট খেলোয়াড়দের মধ্যে খেলাধুলার মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে। সবাই খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে অংশ নেবে—এটাই প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মো. রবিউল ইসলাম (মৃদুল)। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রমাণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলাধুলার প্রতি আন্তরিক। সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য।

খেলা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ম্যাচ উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

তিস্তা ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬