বাংলাদেশ ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

জবিতে ছাত্র সংসদ নেতাকে প্রকাশ্যে থাপ্পড়: ছাত্রদল নেত্রী সাদিয়া নেলী সাময়িক বহিষ্কার

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা বরদাশত করা হবে না। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে। সেখানে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর জকসু নেতৃবৃন্দ অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম দেন।

এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা স্থায়ী শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

অন্যদিকে বহিষ্কৃত সাদিয়া সুলতানা নেলী জানান, তাকে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬
জবিতে ছাত্র সংসদ নেতাকে প্রকাশ্যে থাপ্পড়: ছাত্রদল নেত্রী সাদিয়া নেলী সাময়িক বহিষ্কার
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

জবিতে ছাত্র সংসদ নেতাকে প্রকাশ্যে থাপ্পড়: ছাত্রদল নেত্রী সাদিয়া নেলী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০১:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬