সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩০:৫০
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ মামলার বিচার শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ মামলার বিচার শুরু

বেনজীর আহমেদ

ঢাকার বিশেষ জজ আদালত-৫ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন।

রোববার (৩ মে) আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন এবং আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সোহানর রহমান।

আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে, গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদ উল্লেখ করেন। কিন্তু তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর ও ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়।

সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ টাকার কিছু বেশি। ব্যয় বাদ দিয়ে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকার মতো।

ফলে, তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪ লাখ টাকারও বেশি।

অভিযোগে আরও বলা হয়েছে, এসব অর্থের অবৈধ উৎস গোপন রেখে বেনজীর আহমেদ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ মামলার বিচার শুরু

বিস্তারিত কমেন্টে