বাংলাদেশ ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ‘পাঠকবন্ধু’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

ছবিঃ সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘আজকের পত্রিকা’র স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠকবন্ধু’র শাখা কমিটির উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার (২ মে) বিকেলে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

পাবিপ্রবি শাখা ‘পাঠকবন্ধু’র আহ্বায়ক নাজমুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হাসান নিপুনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সানোয়ার সনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে পাঠকবন্ধুর ভূমিকার প্রশংসা করেন এবং এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন তানভীর হাসান নিপুন। তাঁর দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে পাঠকবন্ধুর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের আমন্ত্রিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকলে পাঠকবন্ধুর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রবিবার, ৩ মে ২০২৬
পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ‘পাঠকবন্ধু’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ‘পাঠকবন্ধু’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

প্রকাশিত: ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬