বাংলাদেশ ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

বান্দরবানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন

বান্দরবানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান।

এ সময় প্রধান অতিথি বলেন, নতুন এই ভবন জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সেবা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবনটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই নবনির্মিত ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন কামনা করেন।
উল্লেখ্য, ৪ কোটি ৫৫ লাখ টাকায় এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন

প্রকাশিত: ০৯:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬