বাংলাদেশ ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর আব্দুর রহমান মুন্নাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই শুক্রবার বিকেলে শহরের পুরাতন বস্তি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্ত মুন্না ওই এলাকার পেয়ার আহম্মদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিনের নির্দেশনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের সামনে থেকে ৭ বছর বয়সী চাচাতো বোনকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান মুন্না। পরবর্তীতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তার বড় বোন বিষয়টি জানতে পারেন। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, পুলিশের এই দ্রুত পদক্ষেপ জনমনে স্বস্তি ফেরানোর পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

প্রকাশিত: ০৯:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬