বাংলাদেশ ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা কার্যক্রমের প্রথম সফল সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৫–২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত চারটি বিভাগের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারে অংশগ্রহণকারী বিভাগগুলো হলো—ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গবেষকদের গবেষণা কর্ম যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে। উপাচার্য বলেন, মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান। প্রতি বিভাগের বহিঃস্থ বিশেষজ্ঞরা অনলাইনে সংযুক্ত হয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

বিজনেস স্টাডিজ অনুষদের উল্লিখিত চারটি বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন। সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার, ১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা কার্যক্রমের প্রথম সফল সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬