বাংলাদেশ ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান, ৪ মাদকসেবী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে চারজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিনভর পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপারের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের শান্তিনগরসহ বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
আবু বক্কর সিদ্দিক (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় বসবাস করছিলেন।
মো. হেফাজ উদ্দিন (২৮), বান্দরবানের আলিকাদম উপজেলার স্থায়ী বাসিন্দা, বর্তমানে শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
মো. নুর উন নবী (২৯), রাঙামাটির লংগদু উপজেলার চাইল্লাতলী এলাকার বাসিন্দা।
মো. সোহেল রানা (৩০), রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেছে, মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখলে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান, ৪ মাদকসেবী গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬