বাংলাদেশ ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ট্রাম্পের সামনে ইরান অভিযানের নতুন সামরিক পরিকল্পনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০১:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 31

সেন্টকম প্রধান ব্র্যাড কুপার। ছবি : রয়টার্স

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন একটি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করতে যাচ্ছেন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। বৃহস্পতিবার এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সেন্টকম ইরানের ওপর “সংক্ষিপ্ত ও শক্তিশালী” হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। এতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমটির দাবি, এই পরিকল্পনার লক্ষ্য মূলত ইরানের পরমাণু কর্মসূচির ওপর চাপ সৃষ্টি করা এবং আলোচনার টেবিলে দেশটিকে আরও নমনীয় করা। পাশাপাশি হরমুজ প্রণালির কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এজন্য প্রয়োজনে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের কথাও আলোচনায় আছে।

এছাড়া ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে।

ট্রাম্প এক্সিওসকে দেওয়া এক মন্তব্যে বলেন, বোমাবর্ষণের তুলনায় নৌ-অবরোধকে তিনি কিছুটা বেশি কার্যকর মনে করেন এবং এটিকে তেহরানের ওপর চাপ সৃষ্টির প্রধান কৌশল হিসেবে বিবেচনা করছেন।

বিশ্লেষকদের মতে, এসব পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থা ভাঙার কৌশল নিয়েও ভাবছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ট্রাম্পের সামনে ইরান অভিযানের নতুন সামরিক পরিকল্পনা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ট্রাম্পের সামনে ইরান অভিযানের নতুন সামরিক পরিকল্পনা

প্রকাশিত: ০১:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬