বাংলাদেশ ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০১:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 16

ফাইল ছবি

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, বাকি মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রমও চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে সাধারণত দলীয় পরিচয় উল্লেখ থাকে না, ফলে কতগুলো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণ করা কঠিন। সরকারের কাছেও এ বিষয়ে নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ তথ্য নেই।

তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে বলে দাবি করা হয়। তবে জামায়াত নেতাকর্মীদের মামলার বিষয়ে সরকারের কাছে আলাদা কোনো পরিসংখ্যান নেই।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত ও প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মামলার নথি ও সংশ্লিষ্ট মতামত পর্যালোচনা করে সুপারিশ পাঠায়।

তিনি আরও জানান, জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত অনুমোদনের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক তিনি নিজেই। এ পর্যন্ত ওই প্রক্রিয়ার মাধ্যমে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলোও ধাপে ধাপে নিষ্পত্তির কাজ চলছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

প্রকাশিত: ০১:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬