রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৯:৩৭
শিরোনাম
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের শাসকের মানসিকতা পরিহার করে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের কড়া নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, “বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।”

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সকল স্তরের কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা, কঠোর সমন্বয় ও পরিপূরক হিসেবে কাজ করতে হবে।

দেশের ১৮ কোটি সাধারণ মানুষই এই রাষ্ট্রের প্রকৃত মালিক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে মীর হেলাল বলেন, “আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় এ চেতনা জাগ্রত থাকে যে আমরা জনগণের সেবক, শাসক নই।” তিনি সেবামূলক মানসিকতা ধারণ করে তৃণমূল পর্যায়ে নাগরিকদের হয়রানি বন্ধ এবং ঐক্যবদ্ধভাবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের

বিস্তারিত কমেন্টে