বাংলাদেশ ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের অধিকার রয়েছে: রাশিয়া

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধকালীন বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।

নেবেনজিয়া আরও দাবি করেন, ইরানকে এককভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি তার প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন এবং নিরাপত্তা বিবেচনায় এমন পদক্ষেপ গ্রহণ করা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে তাদের নীতিকে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেন। তার অভিযোগ, কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

নেবেনজিয়া আরও বলেন, পশ্চিমা দেশগুলো তাদের কর্মকাণ্ডকে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে লুকিয়ে রাখছে, যা কার্যত বেআইনি জবরদস্তিমূলক পদক্ষেপের শামিল।

সূত্র: আল-জাজিরা

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের অধিকার রয়েছে: রাশিয়া

প্রকাশিত: ০৭:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬