বাংলাদেশ ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বড় অংকের নোট লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ১০০০ ও ৫০০ টাকার মতো বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উৎসবের সময় জালনোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লেনদেনের সময় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো ভালোভাবে যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং অসমতল ছাপার মতো বৈশিষ্ট্য।

কোনো নোট সন্দেহজনক মনে হলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ বা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে নগদ টাকা গ্রহণ না করে ব্যাংক বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে লেনদেন করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বড় অংকের নোট লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৩:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬