বাংলাদেশ ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, অগ্রাধিকার পাচ্ছে না পরমাণু ইস্যু

ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান নতুন একটি তিন ধাপের প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রস্তাবটি পছন্দ করেননি। তার মতে, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও অগ্রাধিকারভিত্তিক অবস্থান নেই।

তবে ইরানের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে ট্রাম্প ইতোমধ্যে নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে সম্প্রতি তিন ধাপের একটি নতুন প্রস্তাব দেয় তেহরান। যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে ইরান ও লেবাননের বিরুদ্ধে আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় ধাপে, প্রথম শর্ত বাস্তবায়িত হলে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।

তৃতীয় ধাপে, যুদ্ধসংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি এবং উভয় পক্ষ চুক্তি ছাড়াই বৈঠক শেষ করে।

প্রথম দফার সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ কয়েকটি দেশ উভয় পক্ষকে দ্বিতীয় দফার আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবার আলোচনায় ফিরতে চায়, তাহলে নতুন এই প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী সংলাপ হতে পারে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, অগ্রাধিকার পাচ্ছে না পরমাণু ইস্যু

প্রকাশিত: ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬