ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে মজুদ রাখা ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 



















