বাংলাদেশ ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে এবারও স্থান হয়নি পাবিপ্রবির

ছবিঃ সংগৃহীত

‎যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় এবারও স্থান পায়নি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

‎গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে।

‎তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

‎এই তালিকায় স্থান পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা পাবিপ্রবির সঙ্গে একই সময়ে শুরু হলেও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি পাবিপ্রবি, যা শিক্ষার্থীদের মধ্যে আক্ষেপের জন্ম দিয়েছে।

‎উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাঙ্কিং শিক্ষার মান, গবেষণার পরিবেশ, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এবারের সংস্করণে ১১৫টি দেশের দুই হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই তালিকা করা হয়েছে। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে এবারও স্থান হয়নি পাবিপ্রবির
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে এবারও স্থান হয়নি পাবিপ্রবির

প্রকাশিত: ০১:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬