বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: চিরকুটে শিক্ষকের নাম, পুলিশি হেফাজতে অভিযুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন, যেখানে অভিযুক্ত শিক্ষকের নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি নিজের বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। চিরকুটে ওই শিক্ষকের নাম থাকায় ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এবিষয়ে তথ্য জানতে বাড্ডা থানায় মুঠোফোনে কল করলে কলটি রিসিভ করেন নি পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: চিরকুটে শিক্ষকের নাম, পুলিশি হেফাজতে অভিযুক্ত

প্রকাশিত: ১২:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬