বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

নেছারাবাদে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পিরোজপুরের নেছারাবাদে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) নেছারাবাদ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ স্থানে এই মশক নিধন অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। কার্যক্রমের আওতায় জঙ্গল পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু সরকারি অভিযান নয়, বরং সাধারণ মানুষকেও তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা ডাবের খোসার মতো স্থানে যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নেছারাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং দূরবর্তী ইউনিয়ন পরিষদগুলোতেও স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে একই ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

নেছারাবাদে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

প্রকাশিত: ১২:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬