বাংলাদেশ ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

নিজের পেশাকে ‘সবচেয়ে বিপজ্জনক’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার পেশার চেয়ে বেশি বিপজ্জনক আর কোনো পেশা আছে বলে তিনি কল্পনাও করতে পারেন না। ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনার পর সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

পরে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতা ও ঐক্যের প্রতি উৎসর্গ করা একটি অনুষ্ঠান। তবে তিনি দাবি করেন, ভেন্যুটি পর্যাপ্ত নিরাপদ ছিল না।

ট্রাম্পের ভাষায়, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন সম্ভাব্য হত্যাকারী। তিনি বলেন, সিক্রেট সার্ভিসের অত্যন্ত সাহসী সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে নিষ্ক্রিয় ও আটক করেন।

ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান ট্রাম্প। তার দাবি, খুব কাছ থেকে গুলি করা হলেও উন্নতমানের বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় ওই কর্মকর্তা প্রাণে বেঁচে যান।

ওয়াশিংটন হিলটন হোটেলকে খুব বেশি নিরাপদ ভবন নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পুরো পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে।

ট্রাম্প আরও বলেন, গত কয়েক বছরে রিপাবলিকান নেতাদের লক্ষ্য করে এ ধরনের ঘটনা নতুন নয়। এ সময় তিনি পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় তার ওপর আগের হামলার চেষ্টার কথাও উল্লেখ করেন।

আটক সন্দেহভাজন ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলে বর্ণনা করেন ট্রাম্প।

এদিকে, হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি ছিল বিরল ঘটনা। ট্রাম্প বলেন, পুরো ঘটনাটি মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের হয়ে এসেছে।

kalprakash.com/SS
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
নিজের পেশাকে ‘সবচেয়ে বিপজ্জনক’ বললেন ট্রাম্প
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

নিজের পেশাকে ‘সবচেয়ে বিপজ্জনক’ বললেন ট্রাম্প

প্রকাশিত: ১১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬